প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
নেত্রকোনায় গ্রেফতার খালিয়াজুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান

খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল তালুকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদেকুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুটি মা ওসি আরও বলেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাকে নেত্রকোনা জেলা বিচারিক আদালতে হাজির করা হবে। জানা যায়, প্রথম মামলাটি দায়ের করেন খালিয়াজুরী সদরের মঈনুল হাসান বিকন, যা ২০ সেপ্টেম্বর রুজু হয়। দ্বিতীয় মামলাটি করেন জিয়ানগর এলাকার আলী হাসান চৌধুরী, যা ৩০ সেপ্টেম্বর দায়ের করা হয়। সংশ্লিষ্ট দুই মামলায় সাদেকুর রহমানকে অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ©️copyright ATSI LIMITED 2025